Digha: দীঘা সেজে উঠেছে সুন্দর নয়া পার্ক। দোলের আগেই বেজায় পর্যটকদের খুশির খবর!
দিঘায় আসা পর্যটকদের জন্য সুখবর। দিঘা সমুদ্র সৈকতে পর্যটকদের মনোরঞ্জনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ও যামিনী রায়ের পর এ বার সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের সিনেমা ও চিত্রকলা দিয়ে পর্যটকদের মনোরঞ্জনের জন্য ফুটিয়ে তোলা হচ্ছে পার্ক। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
দিঘার পর্যটকদের এক অভিনব উপহার তুলে দিতে চলেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। প্রমোদতরীর পর এ বার দিঘায় পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে ‘সত্যজিৎ রায় পার্ক’। ইতিমধ্যে ওল্ড দিঘার বিশ্ববাংলা-২ পার্কের কাছে। সেজে উঠছে ‘সত্যজিৎ রায় পার্ক’। ফাইল ছবি।
এবার প্রশ্ন হল কিভাবে যাবেন: শিয়ালদা থেকে যারা যাবেন তুমি হাওড়ায় বাস কিংবা ট্যাক্সিতে যেতে হবে তারপর তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া টু দীঘা যাবে । ট্রেনের টিকিট মূল্য জেনারেল জন্য ৯০ টাকা(GN) লাগবে, আর স্লিপার ক্লাসের জন্য লাগবে ১৭৫ টাকা(SL)
,এসি ক্লাসের জন্য লাগবে ৫৫৫ টাকা ( 3A), সেকেন্ড ক্লাস এসির জন্য লাগবে ৭৬০ টাকা(2A), আর ফার্স্ট ক্লাস এসির জন্য লাগবে ১২৫৫ টাকা (1A)......
ট্রেন থেকে নেমে অনেক টোটো চালক রিক্সা চালো ভ্যান চালক হয়ে যাবেন আর তাতে করেই আপনারা পছন্দো মতো হোটেল পেয়ে যাবেন।
সমুদ্রের পাশাপাশি পার্ক, কফি হাউস বিশ্ববাংলা উদ্যান ও মেরিন ড্রাইভ-সহ একগুচ্ছ প্রকল্প যা পর্যটকদের ইতিমধ্যে মনে ধরেছে। এ বার সেই দিঘায় পর্যটকদের মনোরঞ্জন করতে হাজির ‘হীরক রাজার দেশে’-র বিখ্যাত চরিত্ররা।
রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় একাধিক প্রকল্পের বাস্তবায়নে দিঘায় রূপ সৌন্দর্য আরও বেড়েছে। সৈকত লাগোয়া সাজানো গোছানো একাধিক পার্ক। মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির সব মিলিয়ে দিঘার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। এখন বলা যেতে পারে আমাদের বাংলায় একটা ছোটখাটো গোয়া।
বর্তমানে দিঘা পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে। দিঘা আগের থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা। ইয়াস পরবর্তী সময়ে দিঘার রূপ একেবারেই বদলে গিয়েছে, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
এ বার সত্যজিৎ রায়ের সৃষ্টি গুপী গাইন বাঘা বাইন সহ সত্যজিৎ রায়ের চিত্রকলা দিঘায় বিশ্ববাংলা পার্কের রূপসজ্জায় শোভা পাবে।
দিঘায় আগত পর্যটকদের বিনোদনের জন্য এই পার্ক গড়ে তোলার কাজ চলছে। ওল্ড দিঘার বিশ্ববাংলা ২ পার্কের কাছে এই পার্কটি গড়ে তোলা হচ্ছে। একদিকে সমুদ্রের ঢেউয়ের মজা অপরদিকে গুপি-বাঘার সঙ্গে হীরক রাজার দেশে হীরক রাজার রাজধানীতে ঘুরে বেড়ানোর স্বাদ আস্বাদন করতে পারবেন পর্যটকরা।
Tags:
Local News

